রবিবার, ০৫:৩০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১২৭ বার পঠিত

ঢাকার মার্কিন দূতাবাস আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে দুই পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার, যা চলবে তিন দিন।

মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মানুষের এই জমায়েত যানবাহন চলাচলে বেশ প্রভাব ফেলবে। বড় সড়কের অনেকগুলোতেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই দিনগুলোয় ঢাকা ও আশপাশের এলাকায় ভ্রমণের কর্মসূচি থাকলে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ট্রানজিট যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরমুখী উড়োজাহাজের যাত্রীদের টিকিট সঙ্গে রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে পুলিশ চেকপোস্টে দেখানো যেতে পারে।

চলাচলের পথে বড় সমাবেশ, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দেখলে বাড়তি সতর্কতা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। ইজতেমার দিনগুলোয় দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম চলবে।

উল্লেখ্য, ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com