বৃহস্পতিবার, ০৬:৫৬ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন স্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

দাম্পত্য কলহের জেরে ধরে রাজধানীর ডেমরায় স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী আঞ্জুমান আরা আঁখি (২১) আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে ডেমরার ভুট্টো চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আঞ্জুমান আরা স্বামীর সঙ্গে ডেমরার ভুট্টো চত্বর সংলগ্ন কটি বাড়িতে ভাড়া থাকতেন। সাইফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তার স্ত্রী আঞ্জুমান আরা। পরে ভেতর থেকেই আঞ্জুমান আরা তাকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেন। এ অবস্থা দেখে দরজা ভেঙে স্ত্রীকে ফ্যান থেকে নামিয়ে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কতর্ব্যরত চিকিৎসক আঞ্জুমান আরাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। আঞ্জুমান আরার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com