বৃহস্পতিবার, ১২:১১ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

রাজধানীর ১টি স্পা সেন্টারে অভিযান, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পঠিত

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী মারা গেছেন এবং গুরুতর আহত হয়েছেন আরেক তরুণী।

বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে সিটি করপোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ওই তরুণীর নাম ফারজানা (১৯)। তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় এবং এখন পর্যন্ত আহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।

আপনার স্ত্রী কোনো পার্লারে কাজ করতেন জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com