রবিবার, ০৪:১৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

তীব্র যুদ্ধের পর ইউক্রেনের সোলেডার শহর রাশিয়ার দখলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৫২ বার পঠিত

পূর্ব ইউক্রেনে ডনবাস অঞ্চলে তীব্র যুদ্ধের পর সোলেডার নামের একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। তবে শহরটি এখনো ইউক্রেনের দখলে আছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্স ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এক মাস ধরেই এ শহরটির নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছিল। গত চার দিনে রুশ বাহিনী ও তাদের সমর্থকরা নতুন নতুন জায়গা দখল করেছে। তারা শহরটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। লবণের খনি সমৃদ্ধ শহর সোলেডারের প্রায় ১০ হাজার লোক বাসবাস করে।

সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সোলেডার শহরের এক বড় অংশই এখন রুশদের দখলে।

ওই কর্মকর্তা আরও বলেন, সোলেডার দখলের মধ্য দিয়ে রাশিয়া সম্ভবত উত্তর দিক থেকে বাখমুটকে ঘিরে ফেলা ও ইউক্রেনীয় যোগাযোগের পথগুলো বিঘ্নিত করার চেষ্টা করছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতে ভিডিও বার্তায় দাবি করেছেন, ব্যাপক ধ্বংসলীলা সত্ত্বেও বাখমুট ও সোলেডার ইউক্রেন দখলে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com