শনিবার, ১০:০৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসি-নেইমারদের বেতন দিতে যত খরচ করে পিএসজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৫২ বার পঠিত

২০২১-২২ মৌসুমে ক্লাব ফুটবলে সর্বোচ্চ ব্যয়ের তালিকা প্রকাশ করেছে খেলাধুলার তথ্যবিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফুটবল বেঞ্চমার্ক। খরচের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি, এমবাপ্পেদের বেতন দিতে ক্লাবটির খরচ বছরে ৭২৮ মিলিয়ন ইউরো।

গত ২০২১-২২ মৌসুমে পিএসজি খরচ করেছে ৭২৮ মিলিয়ন ইউরো। যে ব্যয় ছাড়িয়ে গেছে অতীতের বেতনের সব হিসাবকে। ২০২১-২২ মৌসুমে লিওনেল মেসি, সার্জিও রামোস, আশরাফ হাকিমিকে দলে ভিড়িয়ে বেতনের পেছনে ৪৫ শতাংশ ব্যয় করেছে পিএসজি। এছাড়া, মেসির পরই গত মৌসুমে পিএসজি সবচেয়ে বেশি ব্যয় করেছে নেইমার ও এমবাপ্পের জন্য।

ফুটবল বেঞ্চমার্কের প্রতিবেদনে উঠে এসেছে, পিএসজিই একমাত্র ক্লাব যারা সর্বোচ্চ ব্যয় করে রেকর্ড গড়েছে। গত বছর বেশ কয়েকটি ক্লাবকে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের কারণে শাস্তিস্বরূপ জরিমাণা করা হয়েছিল। এর মধ্যে ৫৬ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল প্যারিসের ক্লাবটিকে। ইতোমধ্যে তারা ৯ মিলিয়ন ইউরো পরিশোধ করেছে।

বেতনের পেছনে খরচের হিসাবে পিএসজির পরেই আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মৌসুমে ইউরোপের ক্লাব শ্রেষ্টত্বের মুকুটজয়ী ক্লাবটির ফুটবলারদের দেওয়া বেতনের ক্ষেত্রে ব্যয় হয়েছে ৫১৯ মিলিয়ন ইউরো। এরপরই আছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।  তবে, অর্থনৈতিক দেনায় জর্জরিত ক্লাবটি নিজেদের অবস্থার পরিবর্তন করেছে বেশ কিছু কৌশলী পদক্ষেপের মাধ্যমে। ২০২২ সালে এসে পুরো বছরে তাদের খরচ ৪৫৭.২ মিলিয়ন ইউরো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com