রবিবার, ০৩:৪২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

ব্রাজিলে সাবেক সামরিক পুলিশ কমান্ডার গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ব্রাজিলে সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সরকারি ভবনে হামলার পর সাবেক সামরিক পুলিশ কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শীর্ষ সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়, যাদের গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে তাদের মধেথ্য রয়েছেন সাবেক পাবলিক সিকিউরিটি প্রধান অ্যান্ডারসন টোরেস, ব্রাসিলিয়ার সামরিক পুলিশের কমান্ডার কর্নেল ফ্যাবিও আগাস্টো এবং ‘দাঙ্গার সাথে জড়িত ব্যক্তিরা।’

ব্রাজিল সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি মঙ্গলবার তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বোসসোনার সমর্থকদের কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে বলপূর্বক ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই আদেশ দেয়া হলো।

প্রেসিডেন্ট লু্ড ইনাসিও লুলা ডি সিলভা এবং সুপ্রিম কোর্টের সদস্যরা সরকারি ভবনগুলোতে হামলা ও ভাংচুর করার জন্য দাঙ্গাবাজদের সাথে সহযোগিতা করার জন্য পুলিশকে দায়ী করেছেন। বোলসোনারোর বিচারমন্ত্রীর দায়িত্ব পালনকারী টোরেসকে রোববার বরখাস্ত করা হয়। আর সোমবার আগাস্টোকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

হামলার সময় বোলসোনারোর অনেক সমর্থক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানায়। অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে বোলসোরানোকে হারিয়ে দেন লুলা। তিনি ‌১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তার শপথ গ্রহণের কিছু আগে বোলসোনারো যুক্তরাষ্ট্রে চলে যান।

সূত্র : ওয়াশিংটন পোস্ট ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com