রবিবার, ০৩:১৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আগামী জুনে চালু হবে ঢাকা-ভাঙ্গা রেলপথ, কাজের অগ্রগতি ৭৩ শতাংশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে কাজের সুবিধার জন্য। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজের যে অগ্রগতি তাতে আমরা আশা করছি যে আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু করতে পারবো। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সামনে একটি নির্বাচন আছে, নির্বাচনী বছরে প্রকল্পের ৩ শতাংশ কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম। ভাঙ্গা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে সংযুক্ত করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে, আর এই অংশটিতে
(ঢাকা-মাওয়া) ৬৯ শতাংশ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরো বলেন, কাজ দিনরাত চলমান আছে, যেহেতু এখন কাজের মৌসুম, যেটুকু দেখে আসছি, অগ্রগতি সন্তোষজনক। এ সময় তার সাথে ছিলেন রেলওয়ে সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, সিসিজি মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, রেলওয়ের ডিজি শ্রী ধীরেন্দ্র নাথ মজুমদার, পিএম-২ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান, পিএম-১ ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, কর্নেল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মো: তোফায়েল হোসেন সরকারসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com