রবিবার, ০৩:৪২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানে ৮৯ শতাংশ বাসিন্দার করোনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার প্রদেশিক স্বাস্থ্য কমিশনের প্রধান কান কুয়ানচেং এ তথ্য জানান । এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৬ জানুয়ারি পর্যন্ত প্রদেশটির ৮৯ শতাংশ মানুষের করোনা শনাক্ত হয়েছে।

হেনানের মোট জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ। কান কুয়ানচেংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, হেনানের ৮ কোটি ৮৫ লাখ মানুষ এখন করোনায় আক্রান্ত। গত বছরের শেষ দিক থেকে চীনে আবারও করোনার প্রকোপ শুরু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।

২০২০ সাল থেকে শূন্য করোনা নীতির আওতায় চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। সম্প্রতি ওই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন দেশটির অনেক শহরের বাসিন্দা। এরপর চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। গত রবিবার কোয়ারেন্টিনের বিধি বাতিল করে চীন।

এদিকে চীনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করার পর সম্প্রতি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। বৈঠকে অন্য দেশগুলো যাতে যথাযথ পদক্ষেপ নিতে পারে, সে জন্য করোনা সংক্রমণের চিত্রের হালনাগাদ সঠিক তথ্য নিয়মিত জানাতে চীনের প্রতি আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com