রবিবার, ০৩:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

উত্তাল পেরু, নিহত ১৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ফের রাজনৈতিক অস্থিরতায় উত্তাল পেরু। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। অগ্রিম নির্বাচন ও সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর জেল থেকে মুক্তির দাবিতে বিক্ষোভে নামলে এ সংঘাত হয়। খবর আল-জাজিরার।

দেশটির মানবাধিকার কার্যালয় গতকাল সোমবার জানায়, জুলিয়াকা শহরে বিক্ষোভকারীরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। এরপর সেখানে সংঘর্ষ দেখা দেয়। শহরটিতে সংঘর্ষে নিহতদের মধ্যে দুই কিশোরও আছে। এছাড়া কাছের আরেক শহর চুচুইতোতে বিক্ষোভকারীরা একটি হাইওয়ে অবরোধ করে। এতে একজন নিহত হয়েছে।

গত বছরের ডিসেম্বরে কাস্তিলোকে ক্ষমতা থেকে হটানো হয় এবং জেলে পাঠানো হয়। এর পর থেকে দেশটিতে একের পর এক বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটছে। তবে সবশেষ গতকালের সংঘর্ষে নিহতের সংখ্যা সর্বোচ্চ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরই মেক্সিকোর আশ্রয়ে চলে যেতে চেয়েছিলেন পেদ্রো। তবে তার দেহরক্ষীরা তাকে রাজধানী লিমার মেক্সিকান দূতাবাসে আশ্রয় নিতে বাধা দেয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com