রবিবার, ০৩:৪৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

ক্যালিফোর্নিয়ায় সাইক্লোনের আঘাতে নিহত ১২, বিদ্যুৎবিহীন লক্ষাধিক মানুষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় গত ১০ দিন ধরে টানা ঝড়-বৃষ্টি ও তার জেরে সৃষ্ট বন্যায় রাজ্যজুড়ে নিহত হয়েছেন অন্তত ১২ জন। এ ঘটনায় এখনো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।

সোমবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস এদিন এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলে ‘বিরতিহীন সাইক্লোন’ অব্যাহত থাকবে। সপ্তাহের শেষ দিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

গত সপ্তাহে সাইক্লোনের প্রবল ঝাপ্টায় ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে, বাস-ট্রাক উল্টে গেছে এবং বিভিন্ন রাজ্যজুড়ে অসংখ্য সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ায় ভোক্তাপর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের সরবরাহের দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজেঅ্যান্ডই)।

সোমবার এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত আমাদের এক লাখ ২৩ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন আছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় আমাদের চার হাজার ১০০ কর্মী কাজ করছেন। আমরা আশা করছি, শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com