রবিবার, ০৩:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

বিরামহীন রুশ আক্রমণ ঠেকাতে দোনবাসে প্রতিরক্ষা জোরদার ইউক্রেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

বিরামহীন রুশ আক্রমণ ঠেকাতে পূর্ব দোনবাসের বাখমুতের আশপাশে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে ইউক্রেন।

ইউক্রেনের কর্মকর্তারা সোমবার জানান, বাখমুতের কাছে থাকা ছোট্ট শহর সোলেডারে তাদের শক্তি বাড়ানো হয়েছে। এই এলাকার পরিস্থিতি বিশেষভাবে জটিল বলে কিয়েভ জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘শত্রু বাহিনী বিভিন্ন দিক থেকে সোলেডারে প্রবেশ করার বেপরোয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের ওই চেষ্টা ভণ্ডুল করে দেয়া হয়েছে।’

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, ওয়াগনার নামের একটি ভাড়াটে গ্রুপ রাশিয়ার হয়ে এই আক্রমণ চালাচ্ছে। এই গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন কয়েক মাস ধরে বাখমুত ও সেলেডার দখলের চেষ্টা করছেন। এতে উভয়পক্ষের বেশ হতাহত হয়েছে। তিনি শনিবার বলেন, এখানকার লবণ ও জিপসানের খনিগুলো তারা দখল করতে চায়। প্রিগোঝিন হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রোববার তার নৈশ ভিডিওবার্তায় বলেছেন, বাখমুত ও সোলেডারকে তারা রক্ষা করে যাচ্ছেন। তবে পরিস্থিতি বেশ জটিল।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com