রবিবার, ০৩:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

ভারতীয় বিমানে বোমাতঙ্ক! মস্কো থেকে আসা ফ্লাইটের জরুরি অবতরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

রাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল ভাড়াকরা যাত্রীবাহী বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বিপত্তি। বিমানে বোমা আছে বলে হুমকি ফোন আসে। তার পরেই তড়িঘড়ি গুজরাতের জামনগরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রের খবর, প্রায় ২৪৪ জন যাত্রী নিয়ে মস্কো থেকে উড়েছিল বিমানটি। গোয়ার দাবোলিম বন্দরে নামার কথা ছিল বিমানটির। কিন্তু সোমবার অবতরণের কিছু আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে হুমকি ফোন আসে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে গোয়ার বদলে গুজরাতের দিকে ঘুরিয়ে দেয়া হয়।। রাত ৯টা ৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়েই জামনগরে বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

খবর পেয়েই বিমানবাহিনীর ঘাঁটিতে পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল এবং স্থানীয় পুলিশ, প্রশাসন। পাইলট, কেবিন ক্রসহ সকল যাত্রীকে তৎক্ষণাৎ নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিকে আপাতত ‘আইসলেশন ওয়ে’- তে রাখা হয়েছে। যাতে অন্য বিমানগুলোর থেকে সেটির দূরত্ব বজায় থাকে। রাশিয়া দূতাবাসেও জানিয়ে দেয়া হয়েছে এই জরুরি অবতরণের কথা। এখনো খানাতল্লাশি করা হচ্ছে বিমানটির।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com