শনিবার, ০১:০৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি সবার জন্য খুলে দেওয়া হবে সেদিন। এছাড়া মেট্রোরেলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আপাতত সকাল সাড়ে ৮টা থেকে চার ঘণ্টা আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত চলাচল করছে মেট্রো ট্রেন। যাত্রীদের অভ্যস্থতা বাড়লে পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা আরও বাড়ানো হবে। এভাবে ২৬ মার্চের মধ্যে ওই পথের সব স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মেট্রোরেল চলবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

এম এ এন ছিদ্দিক জানান, চলতি মাসের শেষ সপ্তাহে এমআরটি-১ লাইনের কাজের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুবিধা অনুযায়ী তারিখ চূড়ান্ত করা হবে। এটি হবে দেশের প্রথম পাতাল রেল।

ডিএমটিসিএল এমডি জানান, মেট্রো ট্রেন চালু হওয়ার পর ৮ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে ৯০ হাজার যাত্রী পরিবহন করে ৮৮ লাখ টাকা আয় হয়েছে। এর মধ্যে এমআরটি পাস বিক্রির অর্থও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com