রবিবার, ০৩:৪২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

উন্মুক্ত স্থানে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় ইসরাইলের নিষেধাজ্ঞা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত স্থানে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। স্থানীয় সময় রোববার দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যভির এ নিষেধাজ্ঞা দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

ইসরাইলের নতুন উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যভির পুলিশকে পাবলিক স্পেস থেকে ফিলিস্তিনি পতাকা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, ফিলিস্তিনি পতাকা ওড়ানো এমন একটি কাজ, যা সন্ত্রাসবাদীদের সমর্থন করে।

কট্টরপন্থি এই মন্ত্রী বলেন, ‘আইন ভঙ্গকারীরা সন্ত্রাসবাদী পতাকার মাধ্যমে সন্ত্রাসবাদকে উস্কে দেবে এবং উৎসাহিত করবে, এটা হতে পারে না। তাই আমি প্রকাশ্য জনবহুল ও সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত স্থান থেকে সন্ত্রাসবাদকে সমর্থনকারী পতাকা সরানোর এবং ইসরাইলের বিরুদ্ধে উস্কানি বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

ইসরাইলি আইনে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বেআইনি বা অবৈধ নয়। তবে জনশৃঙ্খলার জন্য হুমকি রয়েছে বলে মনে করলে যেকোনো বস্তু সরিয়ে ফেলার অধিকার ইসরাইলি পুলিশের রয়েছে।

প্রসঙ্গত, কট্টর উগ্র-ডানপন্থি দলগুলোকে নিয়ে জোট বেঁধে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকারে একটি অতি-জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে রয়েছেন বেন গ্যভির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com