রবিবার, ০২:২৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইভিএমের নতুন প্রকল্প না হলে ব্যালটে ভোটের প্রস্তুতি নিতে হবে : ইসি রাশেদা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, মধ্য জানুয়ারিতে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে।

রোববার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, ‘ইভিএম প্রকল্প খুব একটা এগোচ্ছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি আগায়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো বলে আমরা বলেছিলাম। এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোট করবো। মধ্য জানুয়ারির মধ্যে নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে। সেই প্রস্তুতিও নিতে হবে। সময়মতো হলে তো ভালো। না হলে যা আছে তা নিয়েই করবো।’

তিনি বলেন, এ বিষয়ে নীতিনির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সাথে কোনো কথা হয়নি। কথা বলার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সাথে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তা দিয়েই করব। আমার জানামতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে তা জানি না।

উল্লেখ্য, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com