রবিবার, ০২:৫০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

‘হ্যারি, আপনি যাদেরকে হত্যা করেছেন তারা দাবার গুটি ছিল না, মানুষ ছিল’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

ব্রিটেনের বর্তমান রাজার ছেলে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান।

তালেবানের প্রভাবশালী নেতা আনাস হাক্কানি বলেছেন, হ্যারি যে সময় হত্যাকাণ্ড ঘটানোর কথা বলেছেন সেসময় তালেবানের কেউই নিহত হননি। খবর আলজাজিরার।

আলজাজিরা টিভিকে দেওয়া সাক্ষা’কারে তিনি আরও বলেছেন, ‘আমরা যাচাই করে দেখেছি, প্রিন্স হ্যারি যে দিনগুলোতে ২৫ মুজাহিদিনকে (তালেবান সদস্য) হত্যার কথা উল্লেখ করেছেন, সেই দিনগুলোতে হেলমান্দে আমাদের কেউ মারা যাননি, এটা স্পষ্ট যে বেসামরিক এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।’

প্রিন্স হ্যারির আত্মজীবনীর মলাটের একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যারি, আপনি যাদেরকে হত্যা করেছেন তারা দাবার গুটি ছিল না, মানুষ ছিল।
তাদের পরিবার ছিল, যারা তাদের জন্য অপেক্ষা করত। আফগানিস্তানে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের মধ্যে অনেকেরই আপনার মতো যুদ্ধাপরাধের কথা স্বীকার করার মতো শিষ্টাচার নেই।’

তিনি আফগানিস্তানে যুদ্ধাপরাধের জন্য ব্রিটিশ ঘাতকদের বিচার দাবি করেন। ২০ বছরের সামরিক দখলদারির পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০২১ সালে আফগানিস্তান ছেড়েছে।

এই দখলদারিত্বের একটা পর্যায়ে ব্রিটিশ প্রিন্স হ্যারি আগ্রাসী বাহিনীর সামরিক হেলিকপ্টারের পাইলট হিসেবে আফগানিস্তানে যান এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালান। তিনি তার আত্মজীবনীতে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করেছেন।

আফগানিস্তানে মার্কিন ও ব্রিটিশ বাহিনীসহ বিদেশিরা যাদেরকে হত্যা করেছে তাদের একটা বড় অংশই ছিল বেসামরিক মানুষ। তারা বিয়ে বাড়িতে আনন্দ উল্লাসের শব্দে ভীত-সশস্ত্র হয়েও সেখানে জঙ্গি বিমান ও হেলিকপ্টারের সাহায্যে বোমা ফেলত এবং এর ফলে বর-কনে ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত হতো।

মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো পড়লেই এর প্রমাণ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com