বৃহস্পতিবার, ০৩:৫৬ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘নতুন বছরে ইউক্রেনের মূল লক্ষ্য রাশিয়াকে পরাজিত করা’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচুক বলেছেন, নতুন বছরে আমাদের প্রধান লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর ইয়েনি সাফাকের।

টানা ১১ মাস ধরে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনীয়রা শনিবার অর্থোডক্স ক্রিস্টানদের বড়দিনে গির্জাগুলোতে গিয়ে প্রার্থনার জন্য ভিড় করেন।

স্পিকার রুসলান স্টেফানচুক বলেন, বড়দিনে সবার একটাই প্রার্থনা, তা হলো- রাশিয়ার বিরুদ্ধে বিজয়।

ইউক্রনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কাইরিলো টাইমোশেনকোসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বড়দিন উপলক্ষ্যে গির্জায় গিয়ে প্রার্থনা করেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর শনিবারই প্রথম দেশটির বাসিন্দারা গির্জায় গিয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থনায় সামিল হলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com