শনিবার, ০৭:৩০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাশিয়ায় ইরানের ড্রোন সরবরাহকারীদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৪১ বার পঠিত

রাশিয়ায় ইরানের ড্রোন সরবরাহকারীদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার ওয়াশিংটন বলেছে যে রাশিয়ার সাথে যুদ্ধের সময় ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই ড্রোন ব্যবহার করা হয়েছিল।

ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে যে এটি কোডস এভিয়েশন ইন্ডাস্ট্রিজের (কিউএআই) ছয়জন নির্বাহী এবং বোর্ড সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

কিউএআই লাইট এয়ারপ্লেন ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ নামেও পরিচিত। ২০১৩ সাল থেকে এটি মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। কারণ প্রতিষ্ঠানটি ইরানের প্রধান প্রতিরক্ষা প্রস্তুতকারক, যারা ড্রোনের নকশা এবং তা উৎপাদন করে থাকে।

ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, ‘পুতিন যে অস্ত্রগুলো ইউক্রেনের বিরুদ্ধে বর্বরতা এবং বিনা প্ররোচনামূলক যুদ্ধ চালাতে ব্যবহার করছেন তা প্রতিহত করতে আমরা প্রতিটি সরঞ্জাম ব্যবহার করে যাব।’

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com