শুক্রবার, ১২:০৩ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না : টুকু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার বিকেলে নয়া পল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সম্পত্তি ক্রোকের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ। সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপি’র আন্দোলন থামানো যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না। ক্ষমতা হস্তান্তর না করলে বিএনপির আন্দোলন চলবেই। তিনি এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়ের তীব্র প্রতিবাদ জানান।

টুকু বলেন, বিএনপি প্রহসনের নির্বাচনে যাবে না। নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবে। এদেশে আর দিনের ভোট রাতে হতে দেয়া হবে না।

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় ঘুরে পল্টন থানার সামনে দিয়ে ঘুরে পুনরায় নয়া পল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম,সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com