শুক্রবার, ০৩:৪৮ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

ছাত্রলীগের অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙ্গে পড়লো মঞ্চ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখার সময় মঞ্চ ভেঙ্গে পড়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন।

ভেঙ্গে পড়ার পরপরই নেতাদের তুলতে ঝাঁপিয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সংবাদকর্মীরা ছবি, ভিডিও করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। সেখানে হট্টগোল শুরু হলে পুলিশের নিরাপত্তায় উঠে দাঁড়ান ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের বর্তমান-সাবেক নেতারা। এতে বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন।

মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারো বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বক্তব্য দেয়ার সময় আচমকা মঞ্চ ভেঙ্গে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরো কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?’

এর আগে বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি-পূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ হলো র‌্যালি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com