সোমবার, ০৪:৩৪ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

এখনি লকডাউন নয়, শিক্ষাপ্রতিষ্ঠান-রেস্টুরেন্টে দেখাতে হবে টিকা কার্ড

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৭০ বার পঠিত

করোনা নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ বাড়ছে তবে এখনি লকডাউন নয়, এ অবস্থায় প্রতিরোধে গুরুত্ব বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৫ দিনের মধ্যে করোনার নতুন বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

সোমবার রাতে সচিবালয়ে আন্তঃমন্ত্রনালয় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ প্রতিরোধে রেস্টুরেন্টে খেতে টিকা কার্ড দেখাতে হবে। যারা টিকা নিয়েছেন তারা স্বাভাবিক ভাবে মাস্ক পড়ে রেস্টুরেন্টে যেতে পারবেন। যারা টিকা নেন নি তারা পারবেন না। খেতে গেলে টিকার প্রমাণপত্র দেখাতে হবে। না হলে সেই রেস্টুরেন্টের বিরুদ্ধও ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, যেতে হলে টিকা লাগবে। মাস্ক না পরলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সভার সিদ্ধান্ত গনমাধ্যমকে জানিয়ে তিনি বলেন, বন্দর গুলোতে আরো টেস্টের সংখ্যা বাড়ানো, ঢিলে ঢালা কোয়ারেন্টাইন হবে না। সব ধরনের অনুষ্ঠান সংখ্যা কমানোর তাগিদ করা হবে। স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং বাড়ানোর কথা এসেছে। পাশাপাশি যারা বিদেশ থেকে আসবেন তাদের পুলিশ প্রহরায় কোয়ারেন্টিন নিশ্চিত করার বিষয়টি এসেছে, যাতে কেউ পালিয়ে যেতে না পারেন।

গণপরিবহনে সক্ষমতার কম যাত্রী পরিবহন কার্যকরের বিষয়টিও আলোচিত হয়েছে। সবক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিতের বিষয়ে কথা হয়েছে। মাস্ক না পরলে জড়িমানার বিষয়টিও উঠেছে। লকডাউনে যাবার পরিকল্পনা নেই এই মুহূর্তে, করোনা বা অমিক্রম প্রতিরোধ এসব ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ নেয়ার বয়সসীমা কমানো হবে।

খুরশিদ আলম বলেন, ওমিক্রন প্রতিরোধে সারা দেশেই বুস্টার ডোজ দেয়া হচ্ছে। ক্যান্সার, কিডনি রোগসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য বয়সসীমা প্রযোজ্য নয়। তারা যে কোনো সময় বুস্টার ডোজ নিতে পারবে। যারা বিদেশে দুই ডোজ টিকা নিয়ে এসেছেন, তারা দেশে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com