শুক্রবার, ০৯:৪৬ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

১০ সাংগঠনিক বিভাগে যেসব কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিল বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ঢাকায় একই কর্মসূচি পালনের পর এবার সারাদেশে আলাদা আলাদাভাবে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।

আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এই কর্মসূচি সফলে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি। দশ সাংগঠনিক বিভাগে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবে এ কর্মসূচি পালিত হবে।

প্রতিটি সাংগঠনিক বিভাগে ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবকে দলনেতা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- কুমিল্লা বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

চট্টগ্রাম বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান এবং সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

ময়মনসিংহ বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

ঢাকা বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

খুলনা বিভাগের দলনেতা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এবং সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক-সম্পাদক।

রাজশাহী বিভাগের দলনেতা চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

ফরিদপুর বিভাগের দলনেতা যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার এবং সমন্বয়কারি সাংগঠনিক সম্পাদকও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

সিলেট বিভাগের দলনেতা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং  সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

বরিশাল বিভাগের  দলনেতা যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল এবং সমন্বয়কারী  সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক। রংপুর বিভাগের দলনেতা যুগ্ম মহাসচিব হারুন অর-রশিদ এবং সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক ও সমন্বয় সহযোগী সহ-সাংগঠনিক সম্পাদক।

এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- স্ব স্ব বিভাগের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, জেলা/মহানগর বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব/১ম যুগ্ম আহবায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com