শনিবার, ০৯:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসিকে বরণ করে নেইমারের টুইট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২১১ বার পঠিত

বিশ্বকাপ জয় করে রাজার বেশে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আনন্দঘন পরিবেশে পার্ক দ্য প্রাসে আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নেন তার ক্লাব সতীর্থরা। মেসিকে দেওয়া হয় গার্ড অব অনার। অনুশীলনে গিয়ে নেইমারদের সঙ্গে দেখা হয় মেসির। বিশ্বকাপজয়ী বন্ধুকে পেয়ে নেইমারের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

কাতার বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে যায় ব্রাজিল। নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও ভেঙে যায়। কিন্তু ফ্রান্সকে হারিয়ে মেসির হাতে বিশ্বকাপ উঠতেই শুভেচ্ছা জানাতে দেরি করেননি নেইমার। টুইট করে মেসিকে তিনি শুভেচ্ছা জানান। আজও মেসিকে বরণ করে নেওয়ার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন নেইমার।

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। মেসিকে স্বাগত জানানোর এ ক্ষণে অনুপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির এ ফরাসি সুপারস্টার আপাতত ছুটিতে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com