রবিবার, ০১:০১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরাইলকে দেশ হিসেবে স্বীকার করি না।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তার সাথে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, বাংলাদেশের শুরু থেকেই ফিলিস্তিন এ দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছে। আমি সাত বছর বাংলাদেশে আছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ভালবাসা দেখে আমি অভিভূত। আমরা বিপুল পরিমাণে অর্থ-সহায়তা পেয়েছি।

সহায়তা পাওয়া অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com