রবিবার, ১২:৫৬ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পঠিত

বিদেশের মাটিতে লটারিতে ভাগ্য খুলেছে এক বাংলাদেশীর। জিতেছেন বাংলাদেশী মুদ্রায় ১০৫ কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতের ‘দ্য বিগ টিকেট র‌্যাফেল ড্র’ তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন তিনি। যার মূল্যমান ৩৫ মিলিয়ন দিরহাম। যা বাংলাদেশী মুদ্রায় ১০৫ কোটি টাকা।

লটারি জেতা ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ রায়ফুল। দেশটির আল আইনের বাসিন্দা।

মঙ্গলবার আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তার সাথে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছেন, নতুন এই কোটিপতির সাথে যোগাযোগ করার আগ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। এছাড়া তার সম্পর্কে আর কিছু জানাতে পারেনি তারা।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, রায়ফুল নয় বছর ধরে টিকিট কিনছেন। যে টিকিটে তিনি পুরস্কার পেয়েছেন তা ২০ বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন তিনি। তারা সবাই এখন পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

দেশটির আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে এই বিগ টিকেট লটারি চালু হয়েছিল। লটারির ড্র প্রতিমাসে অনুষ্ঠিত হয়। প্রতি মাসেই প্রথম পুরস্কারের টাকার মূল্যও বদল হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল ৩৫ লাখ দিরহাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com