রবিবার, ০১:০৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নেপালের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে তৎপর চীন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১৮০ বার পঠিত

ভারতেই আগেই নেপালের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার কার্যক্রম শুরু করে দিয়েছে চীন। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, পুষ্পকমল দহল প্রচন্ড নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সাথে সাথে ভারত এবং চীনের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছিল বলেই দাবি ভারতীয় কূটনৈতিক শিবিরের। অতি দ্রুত তার সাথে প্রথম বৈঠকটি করার জন্য তাই তৎপর হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তারই মধ্যে নেপালে নিজেদের ভূকৌশলগত গুরুত্ব এবং সংযোগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ করেছে চীন। নেপাল ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত রেলপথের থমকে থাকা প্রকল্পকে আবার জাগিয়ে তোলা হচ্ছে। এই রেল সংযোগ এমনিতেই ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের চিন্তার কারণ।

আনন্দবাজার পত্রিকা জানায়, বেইজিং একটি কারিগরি দলকে কাঠমান্ডু পাঠিয়ে দিয়েছে। তারা নেপালের রাজধানী থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল পর্যন্ত রেল প্রকল্পের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করছে। পাশাপাশি তিন বছর বন্ধ থাকার পর নেপাল থেকে রাসুওয়াগড়ি-কেরুং সীমান্ত দিয়ে পণ্য চীনে আসার বিষয়টিতে অমুমতি দিয়েছে বেইজিং। গত রোববার প্রচন্ড পোখরা আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তাৎপর্যপূর্ণভাবে এই বিমানবন্দরটি বানিয়ে দিয়েছে চীন। নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং শিং একটি টুইট করে জানিয়েছেন, এই পোখরা বিমানবন্দর চীন-নেপাল সহযোগিতার একটি অন্যতম প্রকল্পই শুধু নয়, এটি চীনের মহাযোগাযোগ প্রকল্প ওবর-এর অন্তর্গতও বটে।

পত্রিকাটি জানায়, ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত অতি বাম চরমপন্থার নেতৃত্ব দেয়া প্রচন্ডের সাথে চীনের ঘনিষ্ঠতা রয়েছে। ২০০৮-এ প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সরকারি সফরটি তিনি বেইজিংয়ে করেন। সেটি ছিল ঐতিহ্য ভাঙা, কারণ তার আগের ৫০ বছরে তার সবপূর্বসূরি আসনে বসার পরে প্রথম গন্তব্য হিসেবে ভারতকেই বেছে নিয়েছিলেন। তবে ২০১৬ সালে দ্বিতীয় দফায় প্রচন্ড প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সরকারি সফরে নয়াদিল্লিতেই গিয়েছিলেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com