বৃহস্পতিবার, ০৭:০৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

পদোন্নতির ২৪ দিনের মাথায় অবসরে, যা বললেন বিদায়ী সচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

পদোন্নতির পর এক মাসেরও কম সময় তথা ২৪ দিনের মাথায় অবসরে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারের জায়গায় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে। সে হিসেবে আজ ছিল তার চাকরির শেষ দিন।

এদিন অফিসে ঢোকার পথে সাংবাদিকদের কবির বিন আনোয়ার বলেন, ‘আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি।’

তিনি বলেন, ‘এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। পরবর্তী সময়ে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।’

প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বিদায়ী সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বুঝে-শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।’

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না- এই কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে কিছু বলতে রাজি হননি কবির বিন আনোয়ার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

এর আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান খন্দকার আনোয়ারুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com