রবিবার, ০১:০৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। সোমবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।

ভ্যালেরি জালুঝনি বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে বিভিন্ন স্থানের দখল নিতে শুরু করে তারা। তবে ইতোমধ্যেই দখলকৃত অঞ্চলগুলোর চল্লিশ শতাংশ মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় দখলকৃত অঞ্চলগুলোর ৪০ শতাংশ এবং ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলকৃত যাবতীয় অঞ্চলের ২৮ শতাংশ মুক্ত করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, দোনেৎস্কে রুশ সেনা অবস্থানে হিমার্স হামলায় বহু হতাহতের ঘটনার পর ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া।

জেলেনস্কি বলেন, ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দেওয়ার এ পরিকল্পনা করছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশকে ধ্বংস করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া।

তিনি আরও বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে— রাশিয়া ইরানের অত্যাধুনিক শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদি এ হামলার পরিকল্পনা করছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com