রবিবার, ০১:০৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডে ৯৪ জন মার্কিনি অভিযুক্ত : ইরানের বিচার বিভাগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ইরানের মানবাধিকার কমিশনের প্রধান এবং বিচার বিভাগের উপপ্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অগ্রনায়ক জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের মামলায় আমেরিকার ৯৪ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

জেনারেল সুলাইমান হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টের বিস্তারিত জানাতে গিয়ে তিনি এই তথ্য তুলে ধরেন।

গরিবাবাদি জানান, বর্তমানে আমেরিকার এই সমস্ত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই মামলায় ৯৪ জন মার্কিন অপরাধী রয়েছে। তাদের ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং এই অভিযুক্ত আসামিদের বিষয়ে কমপক্ষে তিনটি সম্পূর্ণ খণ্ড প্রস্তুত করা হয়েছে।

কাজেম গরিবাবাদি জানান, জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের মূল অপরাধী হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সাবেক মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল কেনেথ এফ ম্যাকেঞ্জি।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন সেনারা ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে শহীদ করে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com