রবিবার, ০৬:১৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সব দেশে পেলের নামে স্টেডিয়াম করার অনুরোধ ফিফা সভাপতির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

ব্রাজিলিয়ান ফুটবল লিজেন্ড পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের সব দেশে একটি করে তার নামে স্টেডিয়াম বানানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো।

পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সান্তোসে গিয়ে গিয়ান্নি এই আহ্বান জানান।

ক্যান্সারের সাথে লড়াই করে গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে মৃত্যু হয় পেলের।

ভিলা বেলমিরোতে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে ইনফান্তিনো গণমাধ্যমে বলেন, ‘আমরা এই মুহূর্তে বিশ্বের সব দেশকে আহ্বান জানাতে পারি পেলের নামে একটি করে স্টেডিয়াম করার। আমরা সবাই দারুণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছি। পেলে চিরন্তন। সে বিশ্ব ফুটবলের একজন আইকন। শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে সেটি ভেবে এমন প্রস্তাব দেয়া হবে।’

শুক্রবার পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুরিখে সদর দফতরে ফিফার পতাকা অর্ধনমিত রাখা হয়।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com