রবিবার, ১২:০২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া ও সিরিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

তুরস্কের সঙ্গে বৈঠকে বসছে রাশিয়া ও সিরিয়া। এ মাসের শেষ দিকে তিন দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডেইলি সাবাহ।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ওই ফোনালাপের পর দেওয়া বিবৃতিতে বলাহ হয়েছে, জানুয়ারির শেষ দিকে আলোচনার টেবিলে বসতে পারেন তিন দেশের শীর্ষ কূটনীতিকরা।

এর আগে গত ১১ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের জন্য সম্প্রতি রাশিয়া সফর করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) প্রধান হাকান ফিদানও তার সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com