সোমবার, ০৮:৪১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

১৫ দিনের মধ্যে ১২-১৮ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ বার পঠিত

১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারি থেকে টিকার আওতায় আনতে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের গত ২৯ ডিসেম্বরের সভায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধন তথ্যের ভিত্তিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ১৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা

ক) আগামী ৬ জানুয়ারির মধ্যে যেসব ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর তাদের পুনরায় নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন।

খ) আগামী ৭ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্য সব ছাত্র/ছাত্রীর প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা সিভিল সার্জন অফিসে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিশ্চিত করবেন।

গ) ৮-১৫ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার জন্য নির্ধারিত দিনে ছাত্র/ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব জেলা শিক্ষা কর্মকর্তা, থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিশ্চিতে নির্দেশ দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com