শুক্রবার, ০৪:০১ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

‘পুলিশের ওপর হামলা’ এই বক্তব্যের বিরুদ্ধে জামায়াতের নিন্দা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ৩০ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতের ইসলামীর গণমিছিলের সময় ‘পুলিশের ওপর হামলার’ কথা বলে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ৩০ ডিসেম্বর গণমিছিলের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ অনলাইনে এবং প্রতিনিধি দলের মাধ্যমে সশরীরে আবেদন করা হয়। জামায়াতের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা পৃথক পৃথকভাবে গণমিছিলের আয়োজন করে। মহানগরী উত্তরের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা দেয় এবং লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। হাজার হাজার মানুষের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে পুলিশ বেআইনি কাজ করেছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা বিস্মিত হয়েছি। জামায়াত কখনো পুলিশের ওপর হামলা, পুলিশকে গুম, পুড়িয়ে মারা এবং কখনো কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করেনি। জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিএনপি, আওয়ামী লীগের সাথে জামায়াত যুগপৎ ও জোটবদ্ধভাবে আন্দোলন করেছে। শুধু তাই নয়, অতীতের প্রায় সকল সংসদেই জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। জামায়াত আজ কোটি কোটি মানুষের প্রিয় সংগঠন। বাংলাদেশের সংবিধান সকল রাজনৈতিক দলকে মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করার অধিকার দিয়েছে। সংবিধানের এই অধিকারের ওপর হস্তক্ষেপের কোনো এখতিয়ার কারো নেই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জামায়াতকে মিছিল করতে না দেয়ার যে বক্তব্য দিয়েছেন, তা সংবিধান স্বীকৃত অধিকারের পরিপন্থী, সংবিধানের লঙ্ঘন এবং নাগরিক অধিকারের প্রত্যক্ষ বিরোধিতা। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসার এই ধরনের কথা বলতে পারেন না।

তিনি বলেন, পুলিশের সাথে জামায়াতের কোনো বিরোধ নেই। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জামায়াতের পূর্ণ আস্থা ও সম্মান রয়েছে। জামায়াতকে সভা-সমাবেশ করতে না দেয়া অসাংবিধানিক। আমরা সংবিধানের আলোকে সভা-সমাবেশ ও মিছিলের অধিকার নিশ্চিত করা এবং জনগণকে হয়রানি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com