মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আ.লীগের সাবেক মন্ত্রী এমপি অব্যাহতি পাচ্ছেন মানব পাচার মামলায় আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ জুলাই আন্দোলনে হামলায় জাবিতে মদদদাতা শিক্ষকদের বিভিন্ন মেয়াদে শাস্তি যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠে ছেড়েছে ইরান যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ গৌরনদীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

মেট্রোরেলের টিকিট কাটার মেশিনে যে নোটগুলো দেয়া যাবে না

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

মেট্রোরেলের টিকিট কাটার সময় ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট মেশিনে দেয়া যাবে না। এছাড়া দেয়া যাবে না পুরনো কোনো নোটও।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা মেশিনে কমান্ড দিয়ে রেখেছি ৫০০ ও ১০০০ টাকা ছাড়া অন্য যেসব নোট রয়েছে সেগুলো দিয়ে টিকিট কাটতে হবে।

তিনি আরো বলেন, ৫০০ ও ১০০০ টাকা নোট ছাড়া এবং পয়সা ছাড়া যে কোনো নোট দিয়ে টিকিট কেনা সম্ভব হবে মেশিন ব্যবহার করে।

তিনি বলেন, কেউ যদি পাঁচটি টিকেট কাটার জন্য মেশিনে টাকা দেন, তাহলে তিনি ৫০০ টাকা দিতে পারবেন। সে ব্যবস্থাপনার জন্য টিকেট কাটার তিনটি মেশিনের একটিকে সেভাবে কমান্ড দিয়ে রাখা হবে। সেখান থেকে একাধিক টিকেট কাটতে হলে, মিনিমাম পাঁচটি টিকিট কাটতে হলে ৫০০ টাকা দিয়ে কাটা সম্ভব হবে।

তিনি বলেন, অনেকেই পুরনো টাকা এবং ৫০০ বা এক হাজার টাকার নোট দিয়ে টিকেট কেনার কারণে মেশিনের সমস্যা দেখা দিয়েছে আজকে। আগামীকাল থেকে আবার এ বিষয়গুলো পর্যালোচনা করবো।

তিনি আরো বলেন, তবে যারা ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দিয়েছিল টিকেট পাননি, তাদের টাকা ফেরত দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com