সোমবার, ০৩:৩০ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

লঞ্চে আগুন: ষষ্ঠদিনে আরও এক মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিষখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে।

জানা গেছে, সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কর্মীরা বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছে। সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় গত তিন দিনে নদী থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস-কর্মীরা জানান, উদ্ধার হওয়া মরদেহের বয়স ৩০-৩৫ বছর হতে পারে। তার শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com