শুক্রবার, ০২:৩৪ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মাশরাফী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

ক্রিকেটের মাঠে দলের এই সাবেক নেতা মাশরাফী রাজনীতির মাঠে নেতা হতে পারবেন তো, এমন প্রশ্ন ছিল সমর্থকদের মনে। সেখানে বেশ ভালোভাবেই এই সংশয় দূর করে দিয়েছেন নড়াইল-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা। নানা সময় নানান জনকল্যাণমূলক কাজে সংবাদের শিরোনাম হন তিনি। এবার সংবাদের শিরোনাম হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে।

নির্বাচনী এলাকা নড়াইলের বিভিন্ন প্রান্তে যখন মাশরাফী চষে বেড়াচ্ছেন, মানুষের সমস্যা জানতে ও তার সমাধান দিতে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানে মানুষের সাথে কথা বলছেন; তখনই রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জনটাও পেয়ে গেলেন মাশরাফী বিন মর্তুজা।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সেখানে নড়াইল-২ আসনের সংসদ মাশরাফীকে দলের কার্যনিবাহী কমিটিতে নেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। সভা শেষে এই তথ্য সাংবাদিকদের জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২০২০ সালে মাশরাফীকে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটিতে রেখেছিল আওয়ামী লীগ। তাছাড়া মাশরাফী নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদেও আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com