শুক্রবার, ১২:৩১ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

২০১৪ ও ’১৮ সালের মতো নির্বাচন চায় না সরকার: তথ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

দেশে ২০১৪ ও ’১৮ সালের মতো নির্বাচন হোক সরকার তা চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার চায় একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। নির্বাচনে আসা তাদের কর্তব্য।‘

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দীর্ঘদিন গণমানুষের কাছ থেকে দূরে থাকায় নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে ভীতি তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল। ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।’
বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ ও ’১৮ সালে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আসে।’ এ সময় আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।’

এ সময় তিনি পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু নিয়েও কথা বলেন। মন্ত্রী জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বিএনপি নেতার মৃত্যু হয়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com