শুক্রবার, ০২:৩৪ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

এবার জনগণ জেগে উঠেছে : বুলু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় থেকে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না।

আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। ‘তারুণ্যের কণ্ঠস্বর‘ নামক একটি সংগঠন এর আয়োজন করে।

বরকত উল্লাহ বুলু বলেন, আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয় না। তিনি বয়স্ক। সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনবারের বিরোধীদলীয় নেতা। যিনি কখনো কোনো নির্বাচনে ফেল করেননি। তাকে জামিন না দেয়ার বিষয়টি গিনেজ বুকে লেখা থাকবে।

সংগঠনের আহ্বায়ক মহীউদ্দীন ইসলাম সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব কে জি সেলিমের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আমীর হোসেন আমু সহ তারুণ্যের কণ্ঠস্বর‘র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com