শুক্রবার, ০২:২৮ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

তৃতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পাকিস্তানি অভিনেতা ও ব্যঙ্গরচয়িতা মির্জা বিলালের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। রেহাম ও বিলাল দুজনেরই এটি তৃতীয় বিয়ে।

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন রেহাম খান। একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি।

তিনি বলেছেন, ‘মির্জা বিলাল, বাবা-মা এবং আমার ছেলে ওয়াকিলের আশীর্বাদে আমরা সিয়াটলে একটি সুন্দর বিয়ের অনুষ্ঠান করেছি। ’

রেহামের প্রথম স্বামী মনোরোগ বিশেষজ্ঞ ইজাজ রেহমান। তারা ১৯৯৩ সালে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। প্রথম সংসারে রেহামের তিন সন্তান রয়েছেন, সবাই যুক্তরাজ্যে থাকেন। এরপর ২০১৪ সালে সাংবাদিক রেহাম খান পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ইমরান খানকে বিয়ে করেন। তবে তাদের দাম্পত্য জীবন ১০ মাসের বেশি টেকেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com