বৃহস্পতিবার, ০৩:৫০ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বিএনপি নির্বাচনে অংশ না নিলে অপূর্ণতা থেকে যাবে: সিইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে অপূর্ণতা থেকে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে অপূর্ণতা থেকে যাবে। তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন হোক প্রতিদ্বন্দ্বিতামূলক। আমি চাই সব দল অংশগ্রহণ করুক এবং সবার অংশগ্রহণে একটি সংসদ গঠিত হোক।’
সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন অঙ্গীকারপদ্ধ উল্লেখ করে সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। সব ভোটার যেন ভোটকেন্দ্রে এসে, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা আমাদের নেই। তাছাড়া ইভিএম ছিনিয়ে নেওয়া বা জাল ভোট দেওয়া সম্ভব নয়। অন্য কেউ আপনার ভোট দিতে হলেও আপনাকে আসতে হবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা অনেক আধুনিক। তারপরও আমরা এর গতি আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ করছি।’

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অনেক বড় ঘাটতি রয়েছে। আমাদের নির্বাচনী সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের ভোটারদের মন মনসিকতায় ঘাটতি রয়েছে। কোনো ঘাটতিই থাকবে না, যদি আমরা ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারি।’

বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল-আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com