শুক্রবার, ০১:২৩ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধনের সিদ্ধান্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ‌‘আদালতের রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সব সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে নিতে হবে।’
মো. আলমগীর বলেন, ‘রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।’

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে কমিশনের নিজ দলের নিবন্ধন পেতে আবেদন করেছিলেন বিএনপির সাবেক সহ সভাপতি নাজমুল হুদা। তবে নূরুল হুদা কমিশন সে আবেদন বাতিল করে দিয়েছিল। এরপর আদালত থেকে নিবন্ধন পাওয়ার রায় পেলে কমিশন হাইকোর্টের সে রায়ের ওপর ‘লিভ টু’ আপিলের আবেদন করে ২০১৯ সালে। আপিল বিভাগ কমিশনের সে আবেদন খারিজ করে দেন গত রোববার। নির্বাচন কমিশন এখন সে রায়ের কপি পাওয়ার অপেক্ষাতেই আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com