রবিবার, ০৯:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আরও ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত : ইউক্রেন প্রেসিডেন্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানী স্থাপনাগুলোর রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বিদ্যুতের যে মারাত্মক সংকট দেখা দিয়েছিল তা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে।

তিনি বলেন, বিরতিহীনভাবে জ্বালানী স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে। তবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য আরো অনেক দিন ধরে কাজ করতে হবে বলে তিনি জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ হামলায় ভিন্নিতসিয়া ও লেভিভ শহরের অধিবাসীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন।

এর আগে দেশটির জ্বালানীমন্ত্রী জেরমান গালুশেঙ্কো বলেন, তার দেশের অন্তত নয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। রাশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

১০ মাস আগে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর গত শুক্রবার ‘অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা’ চালায় রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানী স্থাপনাগুলোর পাশাপাশি বিদেশি অস্ত্রের চালান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com