শুক্রবার, ১২:১৬ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল রাখা হলো। আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। ইসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ইয়াছিন।

শুনানির সময় আপিল বিভাগ বলেন, ৩৩ শতাংশ নারী কোটা রাখার শর্ত মানেনি কোনো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন বারবার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে।
এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশে আপিল বিভাগ বলেন, কেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায় না ইসি। নতুন দল দিতে সমস্যা কোথায়? এ সময় ইসি জানায়, অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো। মানে না শর্তও। পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্ট ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ‘লিভ টু’ আপিল করে নির্বাচন কমিশন। আজ ইসির ‘লিভ টু’ আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ নভেম্বর নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান ও আইনজীবী শাহদীন মালিকের মতামত নিয়েছিলেন হাইকোর্ট। ওই বছরের ১৪ জুন ‘তৃণমূল বিএনপি’র নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com