শুক্রবার, ১২:১৮ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিলেন মোশাররফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ষড়যন্ত্র করছে—আওয়ামী লীগ সাধারণ সম্পাদেক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘এই সরকার ক্ষমতা টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। বাংলাদেশের ৫০ বছরে যে ইতিহাস বিকৃত করছে। তারা তাদের সুবিধা মতো কথা বলে। জনগণ কিন্তু সচেতন। জনগণই বিচার করবে তারা (সরকার) সঠিক না জনগণ সঠিক।’

বিজয় দিবসে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোশাররফ।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বিজয়ের দিনে আমরা আশা করি, এদেশ থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদী সরকারের অবসান হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জনগণের সরকারের প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে সবাই আমরা কাজ করছি।’

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহাজাহান ওমর, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও হাবিব উন নবী খান সোহেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com