বৃহস্পতিবার, ১০:৫৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

জামায়াত আমিরের মুক্তি চান ১১ দলের শীর্ষ নেতারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে বিশদলীয় জোটের শরিক ১১টি দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার এক বিবৃতিতে তারা এই দাবি জানিয়ে বলেন, অনির্বাচিত অবৈধ আওয়ামী সরকার বিরোধী দলের বিরুদ্ধে হামলা-মামলা গ্রেফতারসহ নানাধরনের হয়রানি অব্যাহত রেখেছে।

নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্র করে পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে শক্তি প্রয়োগ করে জনগণের ন্যায়-সংগত আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকার বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নামিয়ে আনছে। ভয়-ভীতি দেখিয়ে মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। নেতৃবৃন্দ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং এবং বিরোধী দলীয় সকল গ্রেফতার রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

বিবৃতি দাতারা হলেন- জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com