বৃহস্পতিবার, ১০:৪৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু : তথ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু। শনিবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’-এর ব্যানারে ২০১৪ সালের নির্বাচনের আগে দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের শিকার ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের প্রায় ৫০ জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী হাছান ড. মাহমুদ বলেন, যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, প্রকৃতি ধ্বংস করে, তাদের রাজনীতি থেকে বিতাড়িত করা মানুষের একদফা দাবি। এই দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি ও বিএনপির নেতাকর্মীরা। তিনি বলেন, ‘তাদের অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে, তাদের আগুন থেকে অবুঝ পশুপাখিও রক্ষা পায়নি। এরা মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু। এরা অগ্নি-সন্ত্রাসী, এরা মানবাধিকার লঙ্ঘনকারী।’

তিনি বলেন, আজকে তারা মানবাধিকারের কথা বলে, সভা-সমাবেশের অধিকারের কথা বলে। সভা-সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিধায় সমগ্র বাংলাদেশে নয়টি বড় সমাবেশ করতে পেরেছে।’

ড. হাছান বলেন, ‘বিএনপি সমাবেশের ডাক দিয়েছে ১০ তারিখে, কিন্তু ৭ তারিখ থেকে রাস্তা দখল করে সমাবেশ শুরু করেছে। আর পুলিশ যখন রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাতে যায়, তখন পুলিশের ওপর হামলা চালানো শুরু করে। এভাবে তারা দেশে বিশৃঙ্খলা করেছে এবং করছে। আজকে তারা ১০ দফা দাবি দিচ্ছে কিন্তু এদেশের অগ্নি-সন্ত্রাসের শিকার এই মানুষের দাবি হচ্ছে এক দফা।’

‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’ সংগঠনের আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, জাহাঙ্গীর আলম, ২০১৪ সালে নিহত হওয়া আনোয়ার হোসেনের স্ত্রী পারভীন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com