বৃহস্পতিবার, ০২:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

‘রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ মানবাধিকার লঙ্ঘনের শামিল’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মানবাধিকার রক্ষায়, রাস্তাঘাট বন্ধ করে কোনো জনসমাবেশ করা যাবে না বলে সংবিধানে উল্লেখ রয়েছে। তাই রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কেউ কেউ এই মানবাধিকার লঙ্ঘন করছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘যারাই মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকেই আইনের আওতায় এনে বিচার করা হবে।’
তিনি বলেন, ‘যাদের দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় তারাই বাংলাদেশের কিছু কিছু বিষয় নিয়ে হস্তক্ষেপ করে। এছাড়া যারা বিদেশে বসে মানবাধিকার লঙ্ঘনের কাজে যুক্ত রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সহযোগিতা করে না।’

রাষ্ট্রদূত হয়ে যারা বাংলাদেশে আছেন তারা তাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তারা যখন কথা বলেন তখন তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত। বিদেশিদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুন্ণ হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে একমত নয় বাংলাদেশ।’

এদিকে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আইন আইনের মত চলবে সেক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করে না এবং করবে না।’

বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তাদের গণসমাবেশ করতে কোনো বাধা নেই কিন্তু তারা গণসমাবেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। দেশে সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com