বৃহস্পতিবার, ০৬:৫২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সরকার বিকল্প প্রস্তাব না দিলে নয়াপল্টনেই সমাবেশ : মির্জা আব্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সমাবেশের জন্য সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে বলে জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার যদি বিকল্প গ্রহণযোগ্য প্রস্তাব না দেয় তাহলে নয়া পল্টনেই বিএনপি সমাবেশ করবে।

বুধবার দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা নয়া পল্টনে সমাবেশের কথা বলেছি। এখন বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে।

নয়াপল্টনের সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করবো। নয়াপল্টনেই সমাবেশ হবে। তবে আমরা চাই পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে’।

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের গুলিস্তান অফিসের সামনে অফিস সড়ক বন্ধ থাকে। লীগের সমাবেশের সময় পুলিশ রাস্তার ম্যাপ দিয়ে দেয় জনগণকে চলাচলের জন্য। আমাদের সমাবেশে পুলিশ প্রয়োজনে রাস্তার ম্যাপ দিয়ে দেবে’।

এ সময় এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। গণসমাবেশ ঘিরে একটি রিকশার টায়ার ব্লাস্ট হলেও দায় সরকারের।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম , ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com