বুধবার, ০৯:২২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

একই যুবকে মজলেন যমজ ২ বোন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

এক যুবককে বিয়ে করলেন যমজ দুই বোন। এমনই উদ্ভট ঘটনা ঘটল ভারতের সোলাপুরে। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুই বোনের একই পাত্রকে পছন্দ ছিল। তাই দুই পরিবারই সেই উদ্ভট বিয়ে মেনে নিয়েছে। জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজনও করা হয়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, সোলাপুরের আকলুজ গ্রামের যমজ বোন পিঙ্কি ও রিঙ্কিকে দেখতে অনেকটা একইরকমের। পেশাগত দিক থেকেও মিল আছে। দু’জনই পেশায় আইটি ইঞ্জিনিয়ার। মুম্বইয়ে কাজ করেন দুই বোন। চট করে বোঝা যাবে না, কে রিঙ্কি আর কে পিঙ্কি। এরইমধ্যে দুইজনেরই একই যুবককে মনে ধরে। সেইমতো অতুল নামে ওই যুবককে একইসঙ্গে বিয়ে করেন যমজ বোনেরা।

মারাঠি সংবাদমাধ্যম মহারাষ্ট্র টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দুই বোনের বাবা মারা যান। তারপর থেকে মায়ের সঙ্গে থাকতেন দুই বোন। এরইমধ্যে দুই বোন এবং মা অসুস্থ হয়ে পড়েন। সেইসময় অতুলের গাড়িতে করে হাসপাতালে যেতেন তারা। তখনই দুই বোনেরই অতুলকে মনে ধরে। তারপরই জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com