বৃহস্পতিবার, ০৭:১৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার পঠিত

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে উঠেছেন। আজ শনিবার দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা হর্ষধ্বনি ও স্লোগানে তাকে স্বাগত জানান।

এর আগে আজ সকাল থেকে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হন। সংগঠনের নারী নেত্রীরা মিছিল নিয়ে সম্মেলনে উপস্থিত হন। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে।

এটি মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন। এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com